Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম নিয়ে লেখা বই দেশের স্বার্থে কাজ করতে শিশুদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সহধর্মীণি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবায়দা রহমান। জ্ঞানের মুক্ত দুয়ার খুলে দিতেই দেশের বিভিন্ন জেলায় পাঠাগার গড়ে তুলছে বর্তমান সরকার বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধনীয অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বইমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা নিজের কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করে শোনান জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজার গ্রামে ছড়িয়ে পড়ুক পাঠাগার। দেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বই পড়বার অভ্যাস গড়ে উঠুক।

শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিটি গ্রাম ও শহরে তার প্রতিফলন ঘটবে এমন আশাবাদ ব্যক্ত করে জুবাইদা রহমান বলেন, সহনশীলতা, সহমর্মিতা অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয়।

মেলার উদ্বোধন ঘোষণা করে জুবাইদা রহমান পড়ে শোনান তার কবিতা:
‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক;
জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি;
অসাধারণ সাহসী মূর্তি;
তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী;

দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন;
তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী;
তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি দেখলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ

1

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও ব

2

ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু হবে

3

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে প্লাস্টিকের কুমড়ায় মাথা আটকে থাকা হ

4

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

5

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

6

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

7

গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় বিমান অভিযান জর্ডানের, ৭

8

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

9

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

10

বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরান

11

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

12

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

13

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

14

জিতের দীর্ঘায়ু কামনায় যা করলেন স্ত্রী মোহনা

15

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?

16

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

17

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

18

ইউরোপেই থাকছেন সালাহ

19

‘ভারত ২-৩ কোটি ডলার পেলেও, কিছুই পাবে না ওয়েস্ট ইন্ডিজ’

20