Jahirul Hasan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন


বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাঝে ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে। তবে সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। 

বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দল ও কোচিং স্টাফদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ করেছেন। ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশ ও নানা অসত্য গুঞ্জনের মুখে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এএফএ সভাপতির আহ্বান, দল নিয়ে ছড়ানো কোনো বিভ্রান্তিকর অপপ্রচারে কান দেবেন না। 

স্পেনের শ্রেষ্ঠত্বকে অকপটে স্বীকার করে তাপিয়া লিখেছেন, ‘আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে সেরা ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্যভাবে জয়ী হয়েছে। যা আমাদের মেনে নিতে হবে। বিজয়ের মতো পরাজয়কেও সমান মর্যাদা ও বিনয়ের সাথে গ্রহণ করার শিক্ষা খেলাই আমাদের দেয়।’

ফাইনালে হারলেও দলের লড়াই ও অর্জনকে স্মরণ করে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা একটি ফাইনালে হেরেছি। তবে এটাও সত্যি যে এই দলটি পুরো দেশকে এক বিশাল আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল। তার আগের ম্যাচেই আর্জেন্টিনা মেতে উঠেছিল উৎসবে, কারণ এই দলটি আরও একবার প্রমাণ করেছে কেন তারা আমাদের মানুষের কাছে এত বিশেষ।’

ক্লদিও তাপিয়া আরও বলেন, ‘হারলে কষ্ট হয়, কারণ আমরা প্রতিযোগিতাপূর্ণ এবং ইতিহাসের অন্যতম সফল একটি দল। আমাদের কাছে রানার্সআপ হওয়া কখনোই যথেষ্ট নয়। তবে বিশ্ব ফুটবলে এখনো আমরা সেরা দুই দলের একটি।’

খেলোয়াড় ও কোচিং স্টাফদের গত ৫০ দিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এএফএ সভাপতি বলেন,  ‘আসুন আমরা এক মুহূর্তের জন্য থামি। এই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং প্রতিটি সদস্যের ত্যাগের কথা ভাবি, যারা পরিবারের থেকে দূরে থেকে টানা ৫০ দিনেরও বেশি সময় ধরে কেবল একটি লক্ষ্য নিয়ে কাজ করেছেন—আর্জেন্টিনাকে সেরা উপায়ে বিশ্বমঞ্চে তুলে ধরা।’

মেসিদের ড্রেসিংরুম কাণ্ড ও তথাকথিত ‘ষড়যন্ত্র’ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার জবাবে তাপিয়া সরাসরি সতর্ক করে লেখেন, ‘কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না, যা কেবল আমাদের অস্থিতিশীল করতেই তৈরি করা হয়েছে। যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের বিভাজিত করার চেষ্টা বন্ধ করুন।’

বার্তার শেষভাগে পুরো দল ও সমর্থকদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি লেখেন, ‘আজকের দিনটি খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর, সমর্থন দেওয়ার এবং তাদের ত্যাগকে সম্মান জানানোর দিন। এই জাতীয় দলের ওপর মানুষের যে আস্থা, যে প্রতিশ্রুতি ও তাদের লড়াই করার হৃদয়—তা চিরকাল থাকবে। এখানে কোনো অজুহাত নেই, এখানে আমরা কেবল ফুটবল খেলি। এই দল বরাবরের মতো ভবিষ্যতেও গর্বের সাথে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে যাবে। এগিয়ে যাও, আর্জেন্টিনা!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

1

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

2

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

3

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

4

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

5

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

6

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

7

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

8

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

9

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

10

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

11

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জ

12

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

13

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

14

ধোনিদের কোচ হলেন জহির খান

15

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

16

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

17

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

18

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না ৩ সংবাদমা

19

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

20