Jahirul Hasan
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালে রেফারির ‘নিরপেক্ষ’ ভূমিকা চায় স্পেন


বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথে নতুন করে উত্তাপ ছড়ালেন স্প্যানিশ ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা প্রায়ই অতিরিক্ত শারীরিক শক্তিনির্ভর ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে ছন্দহীন করার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দলের।

ফাইনালের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে লাপোর্তে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, নিয়মের মধ্যে থাকা আগ্রাসী ফুটবলে কোনো সমস্যা নেই, তবে কিছু ক্ষেত্রে সীমা অতিক্রম করা হলে সেটি নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব।

লাপোর্তে বলেন, 'পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটি নিশ্চিত করা রেফারির কাজ। যদি দু-একজন খেলোয়াড়কে বারবার এমন আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।'

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার শারীরিক ফুটবলের উদাহরণও টানেন স্প্যানিশ এই ডিফেন্ডার। সেই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করেছিল এবং তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছিলেন। অন্যদিকে ইংল্যান্ড করেছিল ১১টি ফাউল।

বিশেষ করে ম্যাচের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর সেই চ্যালেঞ্জের জন্য কোনো কার্ড না দেখানো নিয়েও প্রশ্ন ওঠে।

লাপোর্তে বলেন, 'ফুটবলের নিয়মের মধ্যে থাকা আগ্রাসী খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সম্প্রতি কিছু ম্যাচে এমন কিছু ঘটনা দেখা গেছে, যেগুলো সত্যিই অবাক করার মতো। কিছু কর্মকাণ্ড খুব সহজেই উপেক্ষা করা হয়েছে।'

আর্জেন্টিনার নাম উল্লেখ করে তিনি আরও বলেন, 'তারা এমন একটি দল যারা প্রতিপক্ষের ওপর নিজেদের শারীরিক উপস্থিতির ছাপ রাখতে পছন্দ করে। কিন্তু ফুটবলে এমন কিছুর অনুমতি দেওয়া উচিত নয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে। কারণ এসব বিষয় প্রতিপক্ষকে অস্থির ও উত্তেজিত করে তুলতে পারে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

1

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

2

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

3

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

4

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

5

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন নৌসেনা নিহত: এনবিসি

6

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

7

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

8

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

9

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

10

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

11

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

12

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

13

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

14

ট্রাম্পের মেরিন সেনা মোতায়েন জটিল করছে কূটনৈতিক প্রচেষ্টা: ব

15

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

16

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

17

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

18

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

19

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

20