Jahirul Hasan
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদত্যাগের প্রশ্নে রসিকতা করলেন ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, বিশ্ব ফুটবলের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন এখনো তার সঙ্গে আছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কে পদত্যাগের কথা ভেবেছেন কি না, এমন প্রশ্নও হেসে উড়িয়ে দিয়েছেন তিনি।

বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সুরে কথা বলেছেন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে বিতর্কের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভিন্নমত থাকাকে স্বাভাবিক উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, মতের অমিল থাকতেই পারে, এগুলো সামলে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতাও থাকতে হবে।

তিনি বলেন, 'মতবিরোধ থাকাটা খারাপ কিছু নয়। বিশ্বের অনেক দেশেই আমরা প্রতিদিন এমনটা দেখি। মতের অমিল থাকতে পারে, ভিন্ন দৃষ্টিভঙ্গিও থাকতে পারে—এতে সমস্যা নেই।'

২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনোকে দুই মাস আগে পদত্যাগের দাবির মুখে পড়তে হয়েছিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থা কনকাকাফের প্রধানেরা একটি চিঠিতে তার বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থা ভঙ্গের অভিযোগ আনেন।

এফএফই প্রস্তাবের আওতায় ফিফা পরিচালিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিল করেন ইনফান্তিনো। গত সপ্তাহে উয়েফা এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ২ নভেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিদিস বলেছেন, বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

বিতর্কের পর মরক্কো, ডোমিনিকান প্রজাতন্ত্র, কেপ ভার্দে ও জাপান সফর করেছেন ইনফান্তিনো। এসব সফরে সমর্থন ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। আগামী বছর ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে তার পুনর্নির্বাচনের সম্ভাবনাও এখন জোরালো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

1

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

2

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

3

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

4

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

5

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

6

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

7

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

8

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

9

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

10

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

11

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

12

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

13

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

14

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

15

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশে

16

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

17

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

18

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

19

মঙ্গলবার বিসিবির নতুন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

20