Jahirul Hasan
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

বার্সেলোনার স্ট্রাইকার খোঁজার গ্রীষ্মকালীন মিশন অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা নজর দেয় আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল জেসুসের দিকে। সব গুঞ্জন সত্য করে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে কাতালান জায়ান্টরা।

গ্রীষ্মের পুরো সময় জুড়েই বার্সার মূল লক্ষ্য ছিলেন আলভারেজ। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো অবস্থাতেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। এরপর থেকেই বিকল্প খুঁজতে বাধ্য হয় বার্সা বোর্ড।

সেই বিকল্প হিসেবে শেষ মুহূর্তে বাজিমাত করল কাতালান ক্লাবটি। দল-বদল বিষয়ক ফুটবল বিশেষজ্ঞ ও জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য মতে, ১০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত কিছু সুবিধায় গ্যাব্রিয়েল জেসুসকে বিক্রি করতে সম্মত হয়েছে আর্সেনাল। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা (মেডিকেল) সম্পন্ন করতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইতোমধ্যে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আর্সেনালে কাই হাভার্টজ ও ভিক্টর গোকেরেসের আগমনে শুরুর একাদশে সুযোগ কমে আসছিল জেসুসের। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও ইঙ্গিত দিয়েছিলেন যে জেসুসের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত অনিবার্য ছিল।

গ্রীষ্মকালীন দলবদলে অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমিকে দলে ভিড়িয়ে আগেই চমক দিয়েছিল বার্সেলোনা। এবার জেসুসকে স্বাক্ষর করিয়ে নিজেদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করল তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

1

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

2

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

3

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

4

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

5

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

6

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

7

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

8

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

9

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

10

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

11

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

12

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

13

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

14

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

15

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

16

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

17

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

18

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

19

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

20