Jahirul Hasan
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিনুল হক

মোঃ জাকির হোসেন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, ছাদ ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাউনিয়াবাঁধ ই ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল ও বাউনিয়াবাঁধ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, সুযোগ পেলেই সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, ‘গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করব। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে গাছের প্রয়োজনীয়তা অনেক বেশি। এ কারণে গাছ লাগানো খুব জরুরি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্ধারিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে প্রতিদিন স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই উদ্যোগে শিক্ষার্থীদেরও সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘তোমরা সবাই যদি একটু করে গাছ লাগাও, তাহলে সরকারের এই বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অংশীদার হিসেবে তোমাদের নামও লেখা থাকবে।’

পরে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের গাছ লাগানোর পদ্ধতি শেখান। শিক্ষার্থীদের যার যার বাড়িতে, বাড়ির ছাদে কিংবা খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

1

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

2

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

3

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

4

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

5

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

6

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

7

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

8

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

9

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

10

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

11

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

12

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

13

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

14

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

15

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

16

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

17

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

18

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

19

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

20