Jahirul Hasan
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর (মধুপুর) গ্রামের একটি সেতুর ওপর গত শনিবার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওই গ্রামের মোসলেম উদ্দিন খান (৬৮) ও তার ছেলে মো. রিয়াদ খান। এ ঘটনায় রিয়াদ খান আল আমিন শেখ, নিজাম শেখ, সুমন শেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের ভাগ্নি নওশিনের সঙ্গে রিয়াদ খানের বিয়ে হয়েছিল। পরে তালাকের মাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ হয়। তাঁদের এক সন্তান রয়েছে। সামাজিকভাবে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয়, সন্তান মায়ের কাছে থাকবে এবং রিয়াদ প্রতি মাসে ৫ হাজার টাকা করে সন্তানের ভরণপোষণ দেবেন।

রিয়াদের অভিযোগ, সন্তানের মায়ের পক্ষ থেকে তিন বছরের ভরণপোষণের টাকা একসঙ্গে দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে গত ১৯ সেপ্টেম্বর কার্তিকপুর-মধুপুর গ্রামের একটি সেতুর ওপর তাঁর বাবা মোসলেম উদ্দিনের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড দিয়ে মোসলেম উদ্দিনের মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে রিয়াদ ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রিয়াদ খান বলেন, থানায় অভিযোগ করার পর তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের চাচা পরিচয়ে আবুল শেখ বলেন, রিয়াদ ও নওশিনের তালাক গ্রাম্য সালিশের মাধ্যমে হয়েছে। সালিশে সন্তান নওশিনের কাছে থাকবে এবং রিয়াদ মাসে ৫ হাজার টাকা ভরণপোষণ দেবেন—এমন সিদ্ধান্ত হয়। কিন্তু চার মাস ধরে রিয়াদ কোনো টাকা দেননি। এ নিয়ে আবার সালিশ বসানো হলেও রিয়াদের পরিবারের কেউ সেখানে উপস্থিত হননি। পরে তাঁকে ডেকে নেওয়া হয়। রিয়াদ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

1

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

2

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

3

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

4

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

5

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

6

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

7

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

8

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

9

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

10

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

11

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

12

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ

13

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

14

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

15

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

16

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

17

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

18

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

19

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

20