Jahirul Hasan
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নেমে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই হারের পর প্রধান রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ওপর ক্ষোভ ঝেড়েছিলেন কোচ হোসে মরিনিয়ো। ফলে সাত ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা। এরপর তারা তারকা মিডফিল্ডারের চোটের খবর পেল। 

এক বিবৃতিতে উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের বাঁ পায়ের গোড়ালি মচকে গিয়ে গ্রেড-থ্রি চোট শনাক্তের কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে হারের ম্যাচে অ্যাতলেটিকোর উইঙ্গার লি কাঙ-ইনের কঠিন চ্যালেঞ্জের মুখে চোট পান ভালভার্দে। যদিও রেফারি প্রতিপক্ষ ফুটবলারকে কোনো কার্ডই দেখাননি।

ভালভার্দে ম্যাচটি সম্পন্ন করলেও পরে গোড়ালিতে বড় আঘাতের বিষয়টি টের পান। ওই ফাউলের কারণে রিয়াল পেনাল্টির আবেদন জানালেও সাড়া দেননি রেফারি। যে কারণে কোচ মরিনিয়ো ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। রেফারি ওরতিজ আরিয়াসকে নিয়ে তার ভাষ্য, ‘৪১ বছর বয়সী রেফারি, যার কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। আমি খুব বেশিদূর যেতে চাই না। বলছিও না যে এটা পূর্বপরিকল্পিত। কিন্তু রেফারিং কমিটি একটি ভুল করেছে।’

শুধু মরিনিয়ো নন, রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ম্যাচ রিপোর্ট ও সোশ্যাল মিডিয়া চ্যানেলের পোস্টে তারা লিখেছে, ‘ভয়াবহ রেফারিং পারফরম্যান্স মাদ্রিদ ডার্বির (ফল) নির্ধারণ করল।’ রেফারি আরিয়াসকে ‘অত্যন্ত জঘন্য’ বলে অভিহিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

লিগামেন্টে আঘাতের ক্ষেত্রে ‘গ্রেড-থ্রি’ চোট বা পা মচকানো চোটের সবচেয়ে গুরুতর ধরন, যাতে আক্রান্ত লিগামেন্টটি পুরোপুরি ছিঁড়ে যায়। স্প্যানিশ গণমাধ্যমের তথ্যমতে, ভালভার্দেকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে উরুগুয়ের আসন্ন আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

1

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

2

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

3

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

4

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

5

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

7

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

8

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

9

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

10

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

11

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

12

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

13

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

14

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

15

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

16

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

17

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

18

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

19

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

20