Jahirul Hasan
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রবিবার (২০ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহাট ও হাঙ্গু জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হন। এরপর আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প, গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এতে সন্ত্রাসীদের তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে আত্মঘাতী বোমারুদের একটি প্রশিক্ষণ কেন্দ্রও ছিল। সেখানে একাধিক আত্মঘাতী বোমারুসহ ২৮ জন সন্ত্রাসী নিহত হন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে বিমান হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা ২৮ জন সন্ত্রাসী নিহতের কথা জানালেও আফগান কর্মকর্তারা দাবি করেছেন, নিহতদের মধ্যে সাধারণ নাগরিকও ছিলেন।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি তৈরি হচ্ছে দাবি করে তারা জানিয়েছে, হামলাগুলো সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। 

সূত্র: সামা টিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

1

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

2

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

3

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

4

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

5

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

6

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ব্যাপারে যা বলল পাকিস্ত

7

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

8

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

9

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

10

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

11

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

12

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

13

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

14

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

15

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

16

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

17

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

18

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

19

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

20