Jahirul Hasan
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

শরীয়তপুর প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে শরীয়তপুরের জাজিরায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ। সভা থেকে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও বাজারজাতের সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জাজিরা উপজেলার মাঝিরঘাট বাজারসংলগ্ন এলাকায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। সভাপতিত্ব করেন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম ফরাজী। এছাড়া নাওডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ফরাজী, জাজিরা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার মাদবর, সমাজপতি মোখলেস মাতবর, যুবদল নেতা মহাসিন মাদবর, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়জুল করিম মাতবর, দানেশ মাদবরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন নাওডোবা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল শেখ। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা শেখ, ছাত্রদলের সভাপতি সজীব শেখ, গ্রাম পুলিশ সদস্য, মৎস্য আড়তদার, পাইকার, জেলে ও মৎস্যজীবী সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন অংশ নেন।

সভায় নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদী এলাকায় সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে কোনো জেলে নদীতে মাছ ধরতে পারবেন না।

একই সঙ্গে নিষিদ্ধ সময়ে ইলিশসহ কোনো মাছ সংগ্রহ, বিক্রি, পরিবহন ও বাজারজাত না করতে আড়তদার ও পাইকারদের নির্দেশনা দেওয়া হয়। বন্ধ রাখতে বলা হয় মাছের আড়ত ও বরফকল। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অবৈধ বা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে নৌ পুলিশ।

সভায় ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নৌ পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এর আগে সোমবার সকালে পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জনসচেতনতামূলক এ সভাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

1

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

2

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

3

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

4

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

5

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

6

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

7

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

8

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

9

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

10

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

11

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

12

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

13

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

14

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

15

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

16

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

17

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

18

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

19

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

20