মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শরীয়তপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র্যালিটি শুরু হয়। জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশার পরিচালনায় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
র্যালিতে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক লালমীয়া খান, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল মৃধা, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, ডামুড্যা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম সরদার, সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রাসেল চৌকিদার, নড়িয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মীর, গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন সরদার, সাধারণ সম্পাদক জয়নাল সিকদার, জাজিরা উপজেলা শ্রমিক দলের সভাপতি সিদ্দিক মল্লিক, সাধারণ সম্পাদক দীন ইসলাম মারুফ, জাজিরা পৌর শ্রমিক দলের আহ্বায়ক আলমাস বয়াতি, গোসাইরহাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরদার, ডামুড্যা পৌরসভা শ্রমিক দলের আহবায়ক বাদল ছৈয়াল'সহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় শ্রমিক দলের নেতারা তাদের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।