Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি


দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তারা এই আশাবাদ ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ সময় তিনি সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে পূর্ণ সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালের আইনসভা ‘ফেডারেল পার্লামেন্ট অব নেপাল’ এ বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হওয়ায় নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদেও দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত স্পিকার উল্লেখ করেন যে, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপগুলো সক্রিয় হলে দুই দেশের জনগণের সম্পর্কের গভীরতা বাড়বে। এর মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংসদীয় সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এবং উভয় দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যৌথভাবে কাজ করার বড় সুযোগ সৃষ্টি হবে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি, পানি, জ্বালানি, আঞ্চলিক কানেক্টিভিটি, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ক্ষেত্র প্রসারিত করার সুযোগ রয়েছে, যা উভয় দেশের কাজে লাগানো উচিত।

সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযাত্রার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তার প্রশংসা করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ সফলভাবে জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে সক্ষম হবে।

দ্বিপাক্ষিক এই সৌজন্য সাক্ষাতের মধ্যে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

1

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

2

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

3

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

4

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

5

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

6

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

7

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

8

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

9

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

10

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

11

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

12

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও

13

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

14

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

15

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

16

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

17

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

18

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

19

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

20