Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদীয় কমিটিতে বেসরকারি সদস্যদের রাখার তাগিদ স্পিকারের

জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের সময় কমিটিতে প্রতিমন্ত্রী, হুইপ ও সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় দৃষ্টি আকর্ষণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে সংসদের ঐতিহ্য অনুযায়ী এসব পদে বেসরকারি সদস্যদের (সাধারণ সংসদ সদস্য) রাখার তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সাতটি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব পাস হওয়ার পর স্পিকার এ বিষয়ে কথা বলেন।

কমিটিগুলো গঠনের পর চিফ হুইপ নূরুল ইসলাম মণির দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই কমিটিগুলো যখন গঠন করা হয়, এর স্পিরিট হলো— কমিটির চেয়ারম্যান হবেন একজন বেসরকারি সদস্য এবং মন্ত্রী পদে যারা আছেন, তারা সদস্য পদে থাকবেন। কিন্তু আমি লক্ষ্য করেছি যে, কয়েকটি মন্ত্রণালয়ে সদস্য পদে প্রতিমন্ত্রী, হুইপ— এ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এভাবে কমিটি গঠনে আইনি কোনো জটিলতা নেই জানিয়ে স্পিকার আরও বলেন, এতে কোনো বাধা নেই। কিন্তু স্পিরিট এবং সংসদের ট্রেডিশন (ঐতিহ্য) হলো— বেসরকারি সদস্যরাই সদস্য পদে থাকবেন। মন্ত্রী একজন সদস্য থাকবেন। এই বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্য আপনাকে (চিফ হুইপ) অনুরোধ জানাচ্ছি।

এর আগে, সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদে সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, পানিসম্পদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবগুলো ভোটে দিলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

1

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

2

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

3

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

4

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

5

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

6

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

7

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

8

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

9

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

10

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

11

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

12

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

13

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

14

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

15

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

16

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

17

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

18

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

19

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

20