Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। 

বাবার প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন, তাঁর কাছে বাবা সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’। রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ড. শামারুহ মির্জা।

পোস্টে তিনি লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতিকন্যা। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি।

ড. শামারুহ মির্জা লেখেন, ‘কয়েক দিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ফিল, অ্যাজ আ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

বাবাকে নিয়ে মেয়ের এমন আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। বাবা-মেয়ের অকৃত্রিম ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশংসা করছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

1

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

2

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

3

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

4

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

5

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

6

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন

7

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

8

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

9

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

10

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

11

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

12

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

13

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

14

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

15

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

16

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

17

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

18

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

19

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

20