Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।

বুধবার  রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’

গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ পরিস্থিতির পরিবর্তনে তরুণ সমাজ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ভারত থেকে ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রক্ত এখনো শুকায়নি। ফ্যাসিস্টদের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় আমাদের লজ্জিত হওয়া উচিত। চৌদ্দশ মায়ের কান্না এখনো শেষ হয়নি। ঢাকার রাজপথের রক্তও এখনো শুকায়নি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও রক্ত দিয়েছেন। কিন্তু ক্ষমতা তাঁদের হাতে যায়নি।

তিনি আরও বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদের সহযোগিতায় একটি সরকার ক্ষমতায় এসেছিল। এর মধ্য দিয়ে দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে।

দেশের অর্থবহ পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তাঁরা। এ জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এগিয়ে আসতে হবে।

কায়সার কামাল বলেন, ‘আসুন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বাংলাদেশ অন্য কেউ গড়ে দেবে না। সব দুঃখ-কষ্ট ভুলে নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলতে খেলতে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করলেন ববি হাজ্জাজ

1

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

2

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

3

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

4

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

5

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

6

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

7

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

8

সামরিক সহায়তা দিলেও ইরান বা হুথিদের আক্রমণ করবে না তুরস্ক-পা

9

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

10

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডে

11

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

12

জিন্নাতের জন্য নেই অনুষ্ঠান, উল্টো উশুর সেক্রেটারিকে সভাপতির

13

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

14

যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়ে

15

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

16

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

17

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

18

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

19

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

20