Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ টন। এ ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ডেইরি খাতের অন্যতম চ্যালেঞ্জ। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, সরকার টেকসই ডেইরি উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এ উদ্যোগের অংশ।

প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সাথে অংশীদারত্ব জোরদারের গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

1

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

2

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

3

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

4

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

5

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

6

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

7

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

8

নেদারল্যান্ডসের দায়িত্ব নিতে পাকিস্তানের কোচিং ছাড়ছেন নফকে

9

রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

10

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

11

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

12

নারী আইপিএলে এবারও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার

13

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

14

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

15

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুরুর পর বেরিয়ে যান বাংলাদেশি

16

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহ

17

মিরপুরে পুলিশ-পোশাক শ্রমিক দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষে

18

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

19

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

20