Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স


নিজস্ব প্রতিবেদক:

ইতালীর রোমপ্রবাসী ব্যবসায়ী ও ফেনীর লেমুয়ার পশ্চিম মীরগঞ্জের বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদাকে ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক প্রদান করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

সোমবার ২৭ জুলাই দুপুরে রাজধানীর কাওরান বাজারে কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহক নুরুল হুদার হাতে চেক তুলে দেন।

এসময় কোম্পানীর উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, মোঃ আবুল কাসেম, বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল লাইফ সূত্রে জানা গেছে, নুরুল হুদা ২ কোটি টাকা এবং ২০ লাখ টাকা বীমা অঙ্কের দুটি পৃথক পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি দুটির মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে মোট ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে একই পলিসির বিপরীতে সারভাইভাল বেনিফিট হিসেবে তাকে আরও ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল।

জানা গেছে, নুরুল হুদা নিজ জেলা ফেনীর লেমুয়া ইউনিয়নের পশ্চিম মীরগঞ্জে একাধিক মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এ ছাড়া ইতালির রোমেও তিনি দুটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মেয়াদ পূর্তিতে প্রাপ্ত বীমার টাকা তিনি এলাকায় নিজের প্রতিষ্ঠিত মসজিদ ও এতিমখানার ব্যয় নির্বাহে ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

1

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

2

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

3

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

4

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

5

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

6

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

7

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

8

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

9

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

10

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

11

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

12

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

13

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

14

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

15

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

16

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

17

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

18

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

19

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

20