Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। আশঙ্কা করা হচ্ছে খনির ভেতর আরও অনেকে আটকা পড়ে আছেন।

যেখানে সোনার খনি ধসের ঘটনা ঘটেছে ওই স্থানটি নিয়ন্ত্রণ করছে দেশটির প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। বাহিনীটির একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “এখনো অজ্ঞাত সংখ্যক মানুষ খনির ভেতর আটকা পড়ে আছেন। সেখানে অত্যন্ত ধীরগতিতে উদ্ধার অভিযান চলছে।”

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। এতে করে দেশটি গৃহযুদ্ধের কবলে পড়েছে। আর এই যুদ্ধের অর্থের বড় অংশ আসছে সোনার খনি থেকে।

যুদ্ধের কারণে বেকারত্ব অনেক বেশি হওয়ায় সুদানি যুবকরা অনুমোদনবিহীন সোনার খনিতে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন।
গতকাল মঙ্গলবার খনিটি ধসে পড়ে। এ সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন। এরপর আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিক খায়ের আল সায়েদ জাবারা এএফপিকে বলেছেন, “খনির ভেতর এখনো কতজন আছেন আমরা তা জানি না। সারারাত আমরা অন্যান্য শ্রমিকদের সঙ্গে সেখানে উদ্ধার অভিযান চালিয়েছি। খনি থেকে সোনা আহরণে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় আমরা উদ্ধার অভিযানেও সেগুলো ব্যবহার করেছি।”

তিনি আরও বলেছেন, “জীবিত ও মৃত সবাইকে উদ্ধারে সবাই কঠোর পরিশ্রম করছেন। কিন্তু কাজটি কঠিন। পাথর ও মাটি সরানোর জন্য আমাদের ভারী সরঞ্জাম প্রয়োজন।”
সুদানের বেশিরভাগ স্বর্ণ আহরণ করা হয় হাত দিয়ে। আর এগুলোর আকার ছোট হয়ে থাকে। যেখানে কয়েক ডজন মানুষ কাজ করেন।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

1

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

2

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

3

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

4

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

5

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

6

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

7

দেশে আসেন দেখা হবে রাজপথে

8

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

9

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

10

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

11

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

12

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

13

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

14

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

15

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

16

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

17

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

18

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

19

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

20