Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাতিজির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের বীরভূম জেলার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন তিনি।

পরিবারের সদস্যরা বলেছেন, গত কয়েক বছর ধরে তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন এবং এর চিকিৎসাও চলছিল।
রামপুরহাট থানা পুলিশ তার আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‌‌‘‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।’’

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

1

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

2

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

3

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

4

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

5

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

6

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

7

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

8

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

9

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

10

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

11

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

12

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

13

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

14

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

15

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

16

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

17

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

18

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

19

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

20