Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদেহের সন্ধান, বাড়ছে ক্ষোভ


ভয়াবহ জোড়া ভূমিকম্পের এক মাস পার হলেও ভেনিজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলে স্বজনদের মরদেহ ও ট্র্যাজেডির উত্তর খুঁজে ফিরছেন বেঁচে থাকা মানুষগুলো। গত মাসে আঘাত হানা সেই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন ১৬,৫০০ জনেরও বেশি।

সরকারি খাতায় এখনো নিখোঁজের সঠিক সংখ্যা প্রকাশ করা না হলেও তা হাজার হাজার বলে ধারণা করা হচ্ছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে থাকা প্রিয়জনদের অবশিষ্টাংশ উদ্ধারে নিজেদের হাতেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, কারণ বেশির ভাগ আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতিমধ্যে ফিরে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে পরিচিত লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ওপিপিই ২৬ নামক একটি সরকারি আবাসন কমপ্লেক্স ভেঙে পড়ে বহু পরিবারের জীবন এক লহমায় তছনছ হয়ে গেছে। 

৪৯ বছর বয়সী এক মৎস্যজীবী ভিক্টর ক্যালডেরন জানান, ভূমিকম্পের সময় তিনি সমুদ্রে ছিলেন এবং ফিরে এসে শোনেন তাদের ভবনের ২৬ জন স্বজন এক নিমেষে প্রাণ হারিয়েছেন। বর্তমানে সেখানে অস্থায়ী তাঁবুতে বসবাস করছে বহু পরিবার। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপ থেকে প্রতিদিন নতুন নতুন মরদেহ উদ্ধার করে চলছেন, যার ফলে লাশের স্তূপের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

১০টি ভবন ধসে পড়ার পেছনে ত্রুটিপূর্ণ নকশা, নিকৃষ্ট মানের উপকরণ নাকি কর্তৃপক্ষের চরম অবহেলা দায়ী ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

তবে ভেনিজুয়েরলার গণপূর্তমন্ত্রী হুয়ান হোসে রামিরেজ অবহেলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, দুটি শক্তিশালী ভূমিকম্প প্রায় একই সময়ে বিপরীত দিক থেকে আঘাত হানায় এই ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এটি নিয়ন্ত্রণ করা কারও পক্ষে সম্ভব ছিল না। 

বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাবে এই জোড়া ভূমিকম্পে প্রায় ১৯.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মাঝে এই বিপুল পরিমাণ ক্ষতির পর পুরো অঞ্চল পুনর্বাসনে বছরের পর বছর সময় এবং শত শত কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

1

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

2

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

3

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

4

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

5

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

6

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

7

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

8

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

9

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

10

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাও

11

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

12

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

13

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

14

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

15

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

16

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

17

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

18

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

19

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

20