Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব


ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ‘তেল’ নামে একটি গ্রামে গতকাল চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যার করে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ সময় অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেন এক ফিলিস্তিনি।

এ ঘটনার পর পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। তারা অঞ্চলটির বিভিন্ন জায়গা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ মানুষকে হেনস্তা করেছে।

দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, ৭০ জনের বেশি যাদের আটক করা হয়েছে তারা ওয়ান্টেড ছিল এবং হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল।

সেনাবাহিনী বলেছে, যে তেল গ্রামে নৃসংশ হত্যাকাণ্ড ইসরায়েলি সেটেলাররা চালিয়েছে সেখান থেকে ১১ জনকে আটক এবং ৮০ জনের বেশি ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অপরদিকে জেনিন এলাকায় ৩০০টিরও বেশি সাইটে যায় ইসরায়েলি সেনারা। সেখান থেকে একাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। তারা দাবি করেছে, আটককৃতরা বিস্ফোরক বস্তু দিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল। যদিও তারা এক্ষেত্রে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

1

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

2

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

3

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

4

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

5

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

6

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

7

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

8

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

9

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

10

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

11

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

12

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

13

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

14

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

15

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

16

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

17

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

18

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

19

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

20