Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে উঠে নজিরবিহীন এক পরিস্থিতির মুখোমুখি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভের মধ্যেই তার ভাষণের সময় একের পর এক দেশের প্রতিনিধিরা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। ফলে অনেকটাই ফাঁকা হয়ে যায় সাধারণ পরিষদের মঞ্চ।

বৃহস্পতিবারের ওই অধিবেশনে ভাষণ শুরু করার আগে প্রতিনিধিদের ওয়াকআউটে ক্ষুব্ধ নেতানিয়াহু বলেন, ‘আরও কোনো নৈতিক কাপুরুষ যদি যেতে চান, আমার ভাষণ শুরুর আগেই চলে যান।’ এরপর প্রায় ৪০ মিনিট ধরে তিনি ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। পশ্চিম ইউরোপের কয়েকটি দেশের নেতাদেরও তিনি আক্রমণ করেন। ইসরায়েল সম্পর্কে ‘মিথ্যা’ প্রচারের অভিযোগ তুলে কাতার ও তুরস্কের বিরুদ্ধেও বক্তব্য দেন তিনি।

মামদানিকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, তাকে জাতিসংঘে আসা এবং কথা বলা থেকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। তবে কেউ তাঁকে কিংবা ‘সত্যকে’ স্তব্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করা নিয়ে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল গণহত্যা চালায়নি। ইসরায়েল গণহত্যা প্রতিরোধ করেছে।’ মামদানির বিরুদ্ধে হামাস যোদ্ধাদের সমর্থনের অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি ইসরায়েলি সরকার ও দেশটির সেনাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ছড়ানোর অভিযোগ তুলে সমালোচকদের ধিক্কার জানান।

নেতানিয়াহুর বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ভাষণে ফিলিস্তিনিদের ওপর চালানো কর্মকাণ্ড আড়াল করতে ‘ভিত্তিহীন মিথ্যা’ পুনরাবৃত্তি করেছেন। মামদানি আরও বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহুর বিরুদ্ধে বহাল রয়েছে।

এদিকে জাতিসংঘের ভেতরের বিক্ষোভের পাশাপাশি নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কের রাজপথেও প্রতিবাদ হয়েছে। জাতিসংঘ ভবনের আশপাশে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। তাদের মধ্যে অনেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

1

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

2

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

3

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

4

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

5

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

6

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

7

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এল

8

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

9

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

10

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

11

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

12

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

13

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

14

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

15

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

16

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

17

ভেদরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কম

18

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

19

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

20