Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ : সামরিক সহযোগিতা চাইলেন ট্রাম্প, করছে দক্ষিণ কোরিয়া

ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার কাছে সামরিক সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; আর তার এই চাওয়া পর্যালোচনা করছে সিউল।

দক্ষিণ কোরিয়ার দৈনিক ‘কিউংহিয়াং শিনমুন’-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।  

গত কাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার কিউংহিয়াং শিনমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে সিউল নিজেদের জলদস্যু দমন বাহিনী চেওংহে ইউনিটের কার্যক্রম পরিধি বাড়ানোর ব্যাপারটি বিবেচনা করছে। ২০০৯ সালে এডেন উপসাগরে মোতায়েন করা হয়েছিল এই বাহিনী। দক্ষিণ কোরিয়ার সরকার এই বাহিনীর কার্যক্রম ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করছে। ওমান উপসাগর হরমুজ প্রণালির সঙ্গে সংযুক্ত।

কোনো সূত্রের নাম উল্লেখ না করে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট লি জে মিউং-এর প্রশাসন চেউংহে বাহিনীর মিশনের মেয়াদ বাড়ানোর জন্য পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন। বর্তমান মেয়াদ এই বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।

সরকার ওই অঞ্চলে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে বলে পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই এই ইউনিটের কার্যক্রম বাড়ানোর বিষয়ে পার্লামেন্টে কোনো প্রস্তাব পাঠানো হবে কি না, তা সরকার পর্যালোচনা করছে।

জলদস্যু-বিরোধী ইউনিটের কার্যক্রম সম্প্রসারণের বিস্তারিত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে বিবৃতিতে আর বলা হয়েছে, এডেন উপসাগরে পরিস্থিতির অবনতি ঘটছে এবং গত বছরের তুলনায় সেখানে জলদস্যুদের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

দক্ষিণ কোরীয় সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন এর তথ্য অনুযায়ী, বর্তমানে ‘চেওংহে’ ইউনিটে ৪,৪০০ টন ওজনের একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ), একটি সামুদ্রিক হেলিকপ্টার, তিনটি পর্যন্ত রিজিড-হাল ইনফ্ল্যাটেবল বোট (দ্রুতগামী ছোট নৌকা) এবং প্রায় ৩০০ জন সামরিক সদস্য রয়েছেন।

কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-কেন্দ্রিক যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সহায়তাকে ‘অপর্যাপ্ত’ বলে সমালোচনা করেছেন। এছাড়া, এই গ্রীষ্মে দুই দেশের সশস্ত্র বাহিনীর বড় ধরনের যৌথ সামরিক মহড়াও কমিয়ে দেওয়া হয়েছে—একটি পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের মিত্র দেশটিকে অস্বস্তিতে ফেলেছে।

প্রেসিডেন্ট লি ১৮ সেপ্টেম্বর বলেছিলেন যে, তিনি মধ্যপ্রাচ্যে এমন কোনো সামরিক সম্পদ মোতায়েন করবেন না যা দক্ষিণ কোরিয়াকে কোনো সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

তবে তিনি এও জানান যে, ওই অঞ্চলে নৌ-চলাচল নিরাপদ রাখার ক্ষেত্রে সিউল আরও বড় ভূমিকা পালন করতে পারে কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

1

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

2

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

3

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

4

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

5

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

6

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

7

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

8

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

9

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

10

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

11

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

12

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

13

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

14

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

15

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

16

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

17

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

18

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

19

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

20