Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

হলিউডের রূপালি পর্দায় তার উপস্থিতি মানেই অভিনয়ের অনন্য এক অভিজ্ঞতা। কখনো মাফিয়া পরিবারের উত্তরাধিকারী মাইকেল করলিওনে, কখনো দুর্ধর্ষ টনি মন্টানা—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন আল পাচিনো। ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এই বর্ষীয়ান অভিনেতা এবার পাচ্ছেন আজীবন সম্মাননা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অভিনয়শিল্পীদের সংগঠন 'সাগ আফট্রা' ঘোষণা করেছে, ২০২৭ সালে তাদের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৬ বছর বয়সী আল পাচিনো। সংগঠনটির দেওয়া এই সম্মাননার ৬২তম প্রাপক তিনি।

আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসের আয়োজন। সেখানেই তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে নেটফ্লিক্সে।

আল পাচিনোর অভিনয়জীবনের উল্লেখযোগ্য অধ্যায়জুড়ে রয়েছে অসংখ্য স্মরণীয় চরিত্র। ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল করলিওনে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার সাফল্যের সূচনা হয়। এরপর ১৯৭৩ সালের ‘সারপিকো’তে বাস্তব জীবনের পুলিশ কর্মকর্তা ফ্র্যাঙ্ক সারপিকো এবং ১৯৮৩ সালের ‘স্কারফেস’ সিনেমায় মায়ামির গ্যাংস্টার টনি মন্টানা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন তিনি। ২০১৯ সালে কোয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম… ইন হলিউড’ সিনেমায় হলিউডের এজেন্ট মারভিন শোয়ার্জ চরিত্রেও দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।

নিউইয়র্কে আলফ্রেডো জেমস পাচিনো নামে জন্ম নেওয়া এই অভিনেতাকে ষাটের দশকে নিয়মিত কাজ পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল। পরে ‘দ্য গডফাদার’-এর সাফল্য তাকে হলিউডে প্রতিষ্ঠিত করে। ছয় দশকের বেশি সময়ের সেই পথচলায় অভিনয়, পুরস্কার ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি, নতুন এই সম্মাননা যেন তারই আরেকটি স্বীকৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে য

1

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

2

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প

3

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎব

4

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

5

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

6

হুথিদের হামলার জেরে রিয়াদে ফ্লাইট বাতিল দুই ভারতীয় বিমান সংস

7

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

8

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাস

9

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

10

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

11

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

12

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

13

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

14

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

15

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

16

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

17

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

18

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

19

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

20