Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ

৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় রাজনীতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরো বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা—‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এই নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই।

উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানোর বিষয়ে ট্রলিং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের জোর দাবি জানান চিফ হুইপ।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে মাত্র তিন বছরে দেশকে দুর্ভিক্ষের হাত থেকে তুলে এনেছিলেন জিয়াউর রহমান। নিয়মতান্ত্রিক উপায়ে বর্তমান সরকার পূর্ণ পাঁচ বছর মেয়াদেই দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

1

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

2

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

3

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

4

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

5

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

6

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

7

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

8

উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবির উপাচার্য

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

10

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প

11

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

12

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

13

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

14

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

15

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

16

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

17

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

18

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা, আশ্বাস পা

19

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

20