Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই যুদ্ধ থামানোর সুযোগ ছিল। তবে তিনি অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শুরুতে তিনি জানিয়েছিলেন যে এই যুদ্ধ ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু সেই যুদ্ধ এখন সপ্তম মাসে কেন গড়িয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম”।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরই অভিযান থামানো যেত। তবে তার দাবি, ইরানি কর্মকর্তারা আবারও তাদের কার্যক্রম শুরু করতে “উদগ্রীব” ছিলেন। একই জায়গায় শুরু করা সম্ভব না হলেও অন্য কোথাও তারা সেই কার্যক্রম শুরু করতে পারতেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি সেখানেই থামতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, সেটা ঠিক হবে না”।
তিনি আরও বলেন, ইরান যেন “অন্য কোনো রূপে ফিরে আসতে” না পারে, তিনি সেটিই চেয়েছিলেন।

এরপর, ইরানকে “ধ্বংস করে দেওয়ার” বিষয়ে ট্রাম্পের আগের হুমকি নিয়ে প্রশ্ন করে টাইম ম্যাগাজিন।
জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি সেটা করতে পারি”।

ওইসময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, নিজেকে “প্রেসিডেন্ট অব পিস” দাবি করা একজন মানুষ কীভাবে "একটি দেশকে ধ্বংস করে দেওয়ার” কথা বলতে পারেন?
জবাবে ট্রাম্প বলেন, “ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা বিশ্বে শান্তি এনেছি। আমার মনে হয় না, ইরানের সঙ্গে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

1

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

2

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

3

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

4

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

5

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

6

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

7

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

8

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

9

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

10

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

11

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

12

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

13

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

14

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

15

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

16

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

17

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

18

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

19

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

20