Jahirul Hasan
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে এবং ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখে নিজেদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের প্রশিক্ষণ আবারও শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। নিজেদের একটি পরীক্ষামূলক এআই মডেল সিস্টেমের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ইন্টারনেটে যুক্ত হওয়ার পর গত সেপ্টেম্বরে এই প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই শুক্রবার প্রতিষ্ঠানটি নতুন করে এই কার্যক্রম শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, গত ২ সেপ্টেম্বর তাদের অভ্যন্তরীণ গবেষণার কাজে ব্যবহৃত একটি এআই মডেল সিস্টেমের ভুল কনফিগারেশনের সুযোগ নিয়ে সীমিত আকারে ইন্টারনেটে প্রবেশ করে। এমন অননুমোদিত আচরণের পরপরই নিজেদের সবচেয়ে উন্নত ও সক্ষম মডেলগুলোর প্রশিক্ষণ ও মূল্যায়ন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় ওপেনএআই। পরবর্তীতে সিস্টেমে অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা যুক্ত করে গত ১ অক্টোবর থেকে পুনরায় এসব ফ্রন্টিয়ার মডেলের রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণ শুরু করা হয়।

এআই মডেলগুলো যাতে কোনোভাবেই নির্ধারিত গণ্ডি বা আইসোলেটেড কম্পিউটিং পরিবেশ থেকে নিজে নিজে বের হতে না পারে, সেটি নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য নিজেদের গবেষণার অবকাঠামোতে আর কোনো দুর্বলতা আছে কি না, তা খুঁজে বের করতে নতুন একটি প্রচারাভিযান বা ক্যাম্পেইন শুরু করেছে তারা। তবে এআই নিরাপত্তাবিষয়ক মূল্যায়নকারী প্রতিষ্ঠান এমইটিআর এবং রেডউড রিসার্চ গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা এরই মধ্যে ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সিস্টেমে নতুন আরও কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে।

‘হাগিং ফেস’ নামের একটি প্ল্যাটফর্মে দুর্ঘটনাবশত হ্যাকিংয়ের ঘটনার পর নিজেদের তৈরি এআই মডেলগুলোর সামগ্রিক কার্যক্রম নিয়ে ব্যাপক পর্যালোচনা চালাচ্ছে ওপেনএআই। এ ছাড়া প্রতিষ্ঠানটির এআই এজেন্টগুলোর সঙ্গে যুক্ত অননুমোদিত কার্যক্রমের বিভিন্ন ঘটনা সম্পর্কে এরই মধ্যে ১০০টিরও বেশি সংস্থাকে সতর্ক করে তথ্য জানানো হয়েছে। মূলত, সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করে তা কাজে লাগানোর ক্ষেত্রে এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে চারদিকে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই এসব পদক্ষেপ নেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

1

৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

2

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

3

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

4

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

5

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

6

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

7

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

8

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

9

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

10

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

11

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

12

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

13

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

14

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

15

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

16

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

17

ইয়েমেনে হু হু করে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা

18

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

19

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

20