Jahirul Hasan
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি রাজ্জাককে স্মরণ করে নিজের অনুভূতি ও স্মৃতিকথা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’

বাংলা চলচ্চিত্রে নায়করাজের অনন্য অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে তার প্রবাভ স্মরণ করে শাকিব বলেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন।’

‘অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো খুবই ব্যক্তিগত। তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। ’

কিংবদন্তি এই অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাকিব খান আরও যুক্ত করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আসেন দেখা হবে রাজপথে

1

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যান

2

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

3

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

4

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

5

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

6

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

7

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

8

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

9

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

10

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

11

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

12

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

13

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

14

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

15

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

16

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

17

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

18

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

19

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

20