Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা


অলিভিয়া রদ্রিগো। আমেরিকার বিনোদন অঙ্গনে এই প্রজন্মের তারকা। অল্প সময়েই যারা জনপ্রিয়তা ও স্বীকৃতি পেয়ে প্রভাবশালী অবস্থান গড়ে নিয়েছেন, অলিভিয়া তাদেরই একজন। তিনটি গ্র্যামি ও সাতটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ তার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বরাবরই সরব অলিভিয়া। আরও একবার তাকে পাওয়া গেল প্রতিবাদী ভূমিকায়। নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর সরকারি অর্থায়ন বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানিয়েছেন শিল্পী।

সম্প্রতি তার আসন্ন নারীকেন্দ্রিক সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’-এর ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি নৃত্যভিত্তিক ভিডিওতে দেখা যায় অলিভিয়াকে। তার জনপ্রিয় গান ‘মাই ওয়ে’-এর সঙ্গে তৈরি ভিডিওটির শুরুতে লেখা ভেসে ওঠে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর অর্থায়ন বন্ধে আইন স্বাক্ষর করার পর থেকে প্রায় ৩০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।’

এরপর অলিভিয়া ও অন্য নারীদের গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার পরই দৃশ্যপট বদলে যায়। সবাই নাচে মেতে ওঠেন এবং পর্দায় লেখা আসে, ‘তবুও আমরা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।’

উল্লেখ্য, ‘প্ল্যানড প্যারেন্টহুড’ যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্যসেবা সংস্থা। দীর্ঘদিন ধরে তারা নারীদের জন্ম নিয়ন্ত্রণ, গর্ভধারণ, যৌনরোগ, গর্ভপাতসহ নানা জরুরি বিষয়ে সেবা দিয়ে আসছে। তবে গর্ভপাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্কের জেরে এ সংস্থাও বিপাকে পড়ে। ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ স্বাক্ষরের পর সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যায় সংস্থাটির।


অলিভিয়া রদ্রিগো
ক্যারিয়ারের শুরু থেকেই এই সংস্থার সক্রিয় সমর্থক অলিভিয়া রদ্রিগো। এ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি সংস্থাটির ‘ক্যাটালিস্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পান তিনি।

অলিভিয়ার নতুন ভিডিও ও তার অবস্থানের প্রশংসা করে ‘প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন অব আমেরিকা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, ‘গর্ভপাতের অধিকার রক্ষার আন্দোলনে অলিভিয়া যেভাবে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন এক সময়ে, যখন প্ল্যানড প্যারেন্টহুডের স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হুমকির মুখে। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষকে প্রজনন স্বাধীনতা, প্ল্যানড প্যারেন্টহুডের স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং এসব সেবা রক্ষায় কীভাবে ভূমিকা রাখা যায়, সেসব বিষয়ে সচেতন করছেন অলিভিয়া।’

প্রসঙ্গত, গত জুনেও হোয়াইট হাউস অভিবাসন সংস্থা ‘আইসিই’ বিতর্কের সময়ও ট্রাম্প সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

1

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

2

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

3

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

4

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

5

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

6

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

7

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

8

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

9

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

10

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

11

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

12

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

13

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

14

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

15

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

16

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

17

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

18

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

19

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

20