বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে ড. মো. হারুন-আল-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর হলের আবাসিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আবাসিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, মেধাবী এবং যারা হলের আবাসিক শিক্ষার্থী তাদের আবাসন যেন উপযুক্ত ভাবে হয় সে বিষয়ে আমি নজর রাখবো।বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য থাকবে। হলের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।আমি আশা রাখবো
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, “নতুন প্রভোস্ট স্যার দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, আবাসিক সুযোগ-সুবিধা ও পড়াশোনার পরিবেশ উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মো. হারুন-আল-রশীদ বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।