Jahirul Hasan
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি;

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শিক্ষার্থীদের  দক্ষতা ও উচ্চশিক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে "ট্রেনিং সেশন অন ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ সেশনটি আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব তথপ্রযুক্তি নির্ভর। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইন্টারনেট, সঠিক ইমেইল যোগাযোগ ও ডিজিটাল তথ্যাদি ব্যবস্থাপনায় দক্ষ হওয়া আবশ্যক। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন, ফান্ডিং খুঁজে বের করা এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ স্থাপনে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। তিনি বেরোবিকে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।  দিনব্যাপী এই সেশনে উচ্চশিক্ষায় বিদেশ গমনের প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা, প্রফেসর ও প্রোগ্রাম ডিরেক্টরি সম্পর্কিত তথ্য অনুসন্ধান, প্রফেসরদের প্রফেশনাল ইমেইল পাঠানো এবং উচ্চশিক্ষার স্কলারশিপ/ফান্ডিং সংক্রান্ত নানা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

1

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

2

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

3

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

4

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

5

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

6

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

7

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

8

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

9

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

10

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

11

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

12

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

13

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

14

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

15

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

16

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

17

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

18

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

19

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

20