Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত ম্যানইউর কোচ বললেন, ‘বিশ্বের সেরা দল আরও বেশি গোল খেতো’

কোচ বদলাল, কিন্তু ম্যানইউ যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আরেকটি যন্ত্রণাদায়ক হার। পয়েন্ট টেবিলে এক ধাপ নেমে তারা এখন ১৯ নম্বরে। এই ক্লাবের জন্য যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচিং ছেড়ে আসা মাউরিসিও পচেত্তিনোর শুরুটা হলো দুঃস্বপ্ন দিয়ে। গত ১০০ বছরের মধ্যে ম্যানইউর আর কোনো কোচের শুরুটা এত বাজে হয়নি। তবে লিভারপুলের মাঠে বিধ্বস্ত হলেও নিজেকে শান্ত রাখছেন আর্জেন্টিনা কোচ।

অ্যানফিল্ডে লজ্জাজনক পরাজয়ের পর ইউনাইটেড প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনেই রয়ে গেল। লিভারপুলের মাঠে অষ্টম মিনিটের ধাক্কায় যেন তাদের হারের ভিত তৈরি হয়ে যায়। বক্সের বাইরে আলেক্সান্দার আইসাককে ফাউল করে লাল কার্ড দেখেন ম্যানইউ ডিফেন্ডার লেনি ইয়োরো। রেফারি স্যাম ব্যারটের মনে হয়েছিল, ওই ফাউলে লিভারপুলের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়েছে।

ইয়োরো মাঠ ছাড়ার পর ইউনাইটেড আন্দোনি ইরাওলার দলের বিপক্ষে ৮০ মিনিটেরও বেশি ১০ জন নিয়ে খেলেছে। পচেত্তিনো মনে করেন, তাদের ডিফেন্ডারের লাল কার্ডের কারণে ম্যাচটা হারতে হয়েছে। তিনি বলেন,  ‘আমরা ১০ জন নিয়ে আজ চার গোল হজম করেছি, অ্যানফিল্ডে ৮০ মিনিট খেলেছি ১০ জন নিয়ে। এজন্য আমি দায় নিচ্ছি, কোনো চিন্তা নেই। কিন্তু আমি অতীতের সঙ্গে তুলনা করতে চাই না। এখন আজকের দিন নিয়ে কথা বলার পালা।’

পরিস্থিতি বুঝতে বললেন আর্জেন্টাইন কোচ, ‘পরিস্থিতিটা দেখতে হবে। নয়তো কথা বলা খুব সস্তা হয়ে যাবে। আট মিনিট পর লাল কার্ডে ১০ জন হয়ে যাওয়া, তারপরই গোল খাওয়া এবং আরও ৮০ মিনট খেলা, এটা কি সহজ? এমনকি বিশ্বের সেরা দলও এই পরিস্থিতিগুলোতে চার গোল বা তার বেশি খেত। আমরা একটি ম্যাচ হারলাম। আজ আমরা যেভাবে হারলাম, এভাবে আরেকটি হারব না। আমরা ব্যথা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাজ করে যেতে হবে।’

ইয়োরোর লাল কার্ড নিয়ে প্রশ্ন তুললেন পচেত্তিনো। একই সঙ্গে এই ঘটনার আগে ব্রায়ান এমবেউমোকে জেরেমি জ্যাকেট চ্যালেঞ্জ করায় ম্যানইউর পেনাল্টি পাওয়া উচিত ছিল বললেন কোচ, ‘আমি লাল কার্ডের সঙ্গে একমত নই কারণ আমি সেই পরিস্থিতি নিয়ে মনে করি যখন আইসাক বল নিয়ন্ত্রণ করছিল, তখন বল তার নিয়ন্ত্রণে ছিল না। সেন্টার ব্যাক (ইয়োরো) তার সঙ্গে দৌড়াচ্ছিল, আইসাক দেখল ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন সময়ে শট নিতে দেরি করা ও দৌড় থামিয়ে দেওয়া স্বাভাবিক, ওই মুহূর্তে ইয়োরো পেছন থেকে এলো এবং এরকম একটা স্পর্শে আপনি পড়েই যেতে পারেন। এটা কখনও ফাউল নয়। কিন্তু আপনি যদি দুই মিনিট আগে জ্যাকেট ও এমবেউমোর পরিস্থিতিটা দেখতেন, কী বলবেন? এটা পেনাল্টি ছিল। আমরা ভুল করতে পারি, না কিন্তু আমরা শাস্তি পেলাম এবং তারা পায়নি।’

১৯৭২-৭৩ মৌসুমের পর থেকে সবচেয়ে  বাজে শুরু দেখল ম্যানইউ। কিন্তু পচেত্তিনো উৎকণ্ঠায় ডুব দিচ্ছেন না। তিনি বললেন, ‘এখনও খেলার জন্য অনেক ম্যাচ বাকি। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে এবং আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আজ আমার খেলোয়াড়দের কাছ থেকে যা শিখলাম, সেটা হলো তারা লড়তে পছন্দ করে, তারা দলের প্রতি নিবেদিত এবং তারা ম্যাচ জিততে চায়। আজ আমরা চেষ্টা করেছিলাম। আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেটা খুব জটিল এবং কঠিন। কিন্তু আমরা লড়ব। তারা অনেক ভেঙে পড়েছে। কিন্তু আমি বলেছি মাথা উঁচু রাখো এবং আমাদের কাজ করে যেতে হবে।’

পচেত্তিনোর পরবর্তী পরীক্ষা পর্তুগালে। চ্যাম্পিয়নস লিগে তার দল মুখোমুখি হবে স্পোর্তিং সিপির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অভিযোগ খারিজ পুলিশ

1

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

2

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

3

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

4

মানবজাতির মাথার ওপর ঝুলছে পারমাণবিক অস্ত্রের ‘ড্যামোক্লিসের

5

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

6

নিজেকে যে পরিচয়ে দেখতে চান রণবীর

7

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়

8

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

9

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

10

ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের

11

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

12

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক

13

ট্রাম্পকে ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ:

14

আবাহনীর হারুন, আবাহনীতেই ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা

15

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

16

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্

17

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

18

রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

19

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

20