Jahirul Hasan
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি


বিসিবি সভাপতি তামিম ইকবাল বর্তমানে ভারত সফরে রয়েছেন। আজ দেশটির বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করার কথা রয়েছে তার।

তামিমের সঙ্গে বিসিবি পরিচালক শাহনিয়ান তানিমও রয়েছেন। সেখানে ভারতের অত্যাধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত ধারণা নেবেন।

বিসিবি দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আধুনিক সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। প্রতিনিধি দলটি সেন্টারের পরিচালক ভিভিএস লক্ষ্মণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক কার্যক্রম কীভাবে একই ছাদের নিচে পরিচালিত হয় সে বিষয়েও জানবেন তারা।

কয়েক বছর আগে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে চালু হওয়া এই সেন্টার অব এক্সিলেন্স এখন ভারতীয় ক্রিকেটের হাই-পারফরম্যান্স কার্যক্রমের মূল কেন্দ্র। বেঙ্গালুরুর উপকণ্ঠে বিস্তৃত ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, পুনর্বাসন ইউনিট, আবাসন এবং বিশেষায়িত গবেষণাগার। পুরুষ, নারী ও জুনিয়র—সব পর্যায়ের ক্রিকেটারদের জন্যই এখানে সমন্বিত সুযোগ-সুবিধা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে একটি হাই পারফরম্যান্স ব্যবস্থা গড়ে তুলতে চায়। সে কারণে বিশ্বের অন্যতম আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি কাছ থেকে দেখে নিজ দেশে তা কাজে লাগাতে চান বিসিবি সভাপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

1

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

2

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

3

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

4

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

5

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

6

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

7

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

8

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

9

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

10

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

11

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

12

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

13

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

14

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

15

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

16

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

17

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

18

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

19

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

20