Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

 বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নতুন নাগরিকত্ব প্রকল্প ঘোষণা করেছে আর্জেন্টিনা। এখন থেকে অন্তত তিন লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করলেই যে কেউ দেশটির নাগরিকত্ব বা পাসপোর্ট অর্জন করতে পারবেন। 

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগের পরিমাণ আশানুরূপ না হওয়ায় মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি নির্দিষ্ট পথ রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো জাতীয় কোষাগারে সরাসরি তিন লাখ ৫০ হাজার ডলারের অ-ফেরতযোগ্য অনুদান প্রদান করা। অন্য বিকল্প হিসেবে আবেদনকারীরা এই উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি আট লাখ ডলারের একটি সরকারি বন্ডেও বিনিয়োগ করতে পারবেন। এছাড়া মূল বিনিয়োগকারীর পাশাপাশি একটি নির্দিষ্ট আর্থিক অবদানের মাধ্যমে তার স্ত্রী ও সন্তানেরাও সহজেই আর্জেন্টিনার নাগরিকত্ব লাভ করতে পারবেন।

আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে ব্যবহার করা হবে। তবে জাতীয় নিরাপত্তা রক্ষা ও অর্থ পাচার রোধ করতে প্রতিটি বিনিয়োগ অত্যন্ত কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। 

এর আগে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট বিদেশিদের গ্রামীণ জমি কেনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার ঠিক পরেই এই বিনিয়োগভিত্তিক নাগরিকত্ব কর্মসূচির ঘোষণা এল। তবে জমি কেনার নিয়ম শিথিল করার এই সিদ্ধান্ত নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধী দলগুলো এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে।

সূত্র: গালফ নিউজ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের ঘোষণা

1

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে : র

2

বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী

3

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

4

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প

5

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

6

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

7

চোট কাটিয়ে ফিরলেন তপু, জায়গা হয়নি মোরসালিনের

8

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজ

9

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

10

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

11

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

12

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

13

তাইজে অসংখ্য হুথি যোদ্ধাকে হতাহতের দাবি ইয়েমেনি বাহিনীর

14

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

15

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

16

ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্র-ইর

17

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

18

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

19

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

20