Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ইনজুরির কারণে নিয়মিত কয়েকজন তারকা বাদ পড়লেও দীর্ঘ তিন বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা এবং বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।

২০২৩ সালের মার্চে শেষ টেস্ট খেলা ৩৩ বছর বয়সী ডিকভেলা আবার লাল বলের ক্রিকেটে সুযোগ পেলেন। পাশাপাশি এক টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন পেসার দিলশন মাদুশঙ্কাও দলে ফিরেছেন।

দলে ডাক পেয়েছেন অফস্পিনার কেশরা নুওয়ান্থা এবং টপ-অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। ২৫ বছর বয়সী নুওয়ান্থা সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে চমৎকার বোলিং করে নজর কেড়েছিলেন।

কবজির অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকায় পাথুম নিশাঙ্কা এবং হ্যামস্ট্রিংয়ের চোটে কুশল মেন্ডিস ছিটকে গেছেন। কুশল মেন্ডিসের অনুপস্থিতিতেই মূলত সুযোগ তৈরি হয়েছে ডিকভেলার।

ঘরের মাঠে খেলা হলেও চারজন বিশেষজ্ঞ পেসার অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও দিলশন মাদুশঙ্কা এবং অলরাউন্ডার মিলান রথনায়েকে রেখে শক্তিশালী পেস বিভাগ সাজিয়েছে শ্রীলঙ্কা।

প্রভাত জয়সুরিয়া থাকবেন মূল স্পিন অ্যাটাকে। তার সঙ্গী হিসেবে থাকবেন রমেশ মেন্ডিস, কেশরা নুওয়ান্থা ও অলরাউন্ডার সোনাল দিনুশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

1

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

2

‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে’

3

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

4

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

5

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

6

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

7

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

8

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

9

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

10

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

11

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

12

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

13

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

14

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

15

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

16

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

17

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

18

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

19

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

20