Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যানিশ সাংবাদিক

বার্সেলোনার জন্য দুঃশ্চিন্তার খবর, সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া ব্রাজিলের জয়ের ম্যাচে চোট পেয়েছেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে হারানোর পথে একটি গোলও করেছেন তিনি। ডান ঊরুতে অস্বস্তির কারণে প্রথমার্ধের বিরতিতে রাফিনিয়া বদলি ওঠেন বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্ত। এদিকে, তার চোট রিয়াল মাদ্রিদের ‘উপকার’ করেছে উল্লেখ করে ক্ষুব্ধ এক স্প্যানিশ সাংবাদিক।

গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ডান পায়ে চোটের কারণে তাকে তুলে নিয়ে এন্ড্রিককে মাঠে নামাতে বাধ্য হন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার চোটের বিষয়টি পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানালেও, বিস্তারিত উল্লেখ করেনি। গত মৌসুমেও বড় ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার এই তারকা। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তাকে আসরের মাঝপথে চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছিল।

বার্সেলোনার এই অধিনায়কের চোট দেখে ক্ষুব্ধ স্প্যানিশ সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ। কাতালান ক্লাবটির কাভারেজের জন্য পরিচিত এই মুখ রাফিনিয়ার চোটের জন্য আনচেলত্তিকে দায়ী করেছেন। নিজের এক্স অ্যাকাউন্টে মার্টিনেজ লিখেছেন, ‘মনে হচ্ছে ব্রাজিলের ম্যাচে ঊরুর ব্যথার কারণে রাফিনিয়াকে মাঠ থেকে তুলে নেওয়া হলো। আনচেলত্তির পক্ষ থেকে আরও একটি বড় “উপকার”... এদের কখনোই শিক্ষা হয় না।’

মূলত ‘উপকার’ শব্দ দিয়ে রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তিকে জড়িয়ে খোঁচা দিয়েছেন স্প্যানিশ এই সাংবাদিক। এর মধ্য দিয়ে তিনি বার্সেলোনা দলে রাফিনিয়ার অনুপস্থিতি আসলে রিয়াল মাদ্রিদের জন্যই সুবিধাজনক বলে ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ইতালিয়ান এই কোচ দু’দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এবং দলটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছিলেন।

মার্টিনেজ যেহেতু বার্সেলোনার খবরাখবর অত্যন্ত নিবিড়ভাবে অনুসরণ করেন, তাই তার মন্তব্যে কাতালান দৃষ্টিভঙ্গিই স্পষ্ট হয়ে উঠেছে। মৌসুমের শুরুতেই রাফিনিয়া দলের অন্যতম প্রধান আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাই তার অনুপস্থিতির সম্ভাবনা হ্যান্সি ফ্লিকের নেতৃত্বাধীন কোচিং স্টাফদের জন্য এখন গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে থাকা ব্রাজিল তারকা ৮ ম্যাচে ১৪ গোল করেছেন। ফলে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৬ বিশ্বকাপের শেষদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে না থাকা রাফিনিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন। ওই ম্যাচে সকারুজদের সঙ্গে ১-১ গোলে ড্র করে আনচেলত্তির দল। এরপর আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে ব্রাজিল জিতল ৪-২ গোলে। যেখানে পেনাল্টিতে গোল করেছেন রাফিনিয়াও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

1

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

2

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

3

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

4

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

5

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

6

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

7

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

8

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংল

9

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

10

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

11

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

12

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

13

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

14

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

15

কেবিনে ধোঁয়া, মার্কিন বিমানের পর্তুগালে জরুরি অবতরণ

16

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

17

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

18

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

19

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

20