Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের


ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, কয়েক মাসের জল্পনা-কল্পনার পর অবশেষে দুই ক্লাবের মধ্যে মৌখিক আলোচনা শুরু হয়েছে।

এর আগে আগ্রহ থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি স্প্যানিশ জায়ান্টরা। তবে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে এই দলবদলের অনুমোদন দিয়েছেন।

রদ্রিকে দলে টানতে ৫০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল। তবে এই অঙ্কে ম্যানচেস্টার সিটিকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বর্তমান সময়ের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন ৩০ বছর বয়সী রদ্রি। পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রিয়াল মাদ্রিদের আগ্রহ অবশ্য নতুন নয়। গত কয়েকটি দলবদল উইন্ডো ধরেই রদ্রিকে পর্যবেক্ষণ করছে ক্লাবটি। মাঝমাঠে নিয়ন্ত্রণ, নেতৃত্ব ও অভিজ্ঞতা যোগ করার জন্য তাকে আদর্শ বিকল্প হিসেবে দেখছে লস ব্লাঙ্কোসরা।

তবে ম্যানচেস্টার সিটির ওপর রদ্রিকে বিক্রি করার কোনো চাপ নেই। নতুন কোচ এনজো মারেস্কার পরিকল্পনায়ও স্প্যানিশ এই মিডফিল্ডার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ড্রেসিংরুমেও তিনি দলের নেতাদের একজন হিসেবে বিবেচিত।এ কারণে রিয়ালের জন্য আলোচনা সহজ হবে না। রদ্রির অভিজ্ঞতা, মান ও গুরুত্ব বিবেচনায় সিটির দাবি রিয়ালের প্রাথমিক প্রস্তাবের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী কয়েক দিনেই পরিষ্কার হবে রিয়াল মাদ্রিদ প্রস্তাবের পরিমাণ আরও বাড়াবে কি না, কিংবা ম্যানচেস্টার সিটি স্পষ্ট জানিয়ে দেবে যে রদ্রি বিক্রির জন্য উন্মুক্ত নন। তবে আপাতত আলোচনা প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবুও সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্তই ইঙ্গিত দিচ্ছে, দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে রদ্রিকে দলে ভেড়ানো এখন রিয়াল মাদ্রিদের অন্যতম প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

1

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

2

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

3

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

4

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

5

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

6

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

7

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

8

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

9

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

10

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

11

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

12

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

13

ধোনিদের কোচ হলেন জহির খান

14

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

15

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

16

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

17

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

18

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

19

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

20