Jahirul Hasan
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স


অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। তবে সেই ম্যাচে প্রত্যাশার ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হার দিয়ে শেষ হয়েছে প্রস্তুতি।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও মূল টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। হাতে থাকা তিন দিনকে কাজে লাগিয়ে প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান তিনি।

সিমন্স বলেন, ‘আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে। এই সময়ের মধ্যে এখানকার ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সবকিছু ঠিকভাবে করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো একটি সুযোগ তৈরি করতে পারি।’

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ব্যাটিং। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। সেই ব্যর্থতা স্বীকারও করেছেন সিমন্স।

তিনি বলেন, ‘আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও তিন দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। তবে এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন। বিষয়টি একদমই ভালো ছিল না।’

প্রস্তুতি ম্যাচকে তাই ভুল হিসেবে দেখছেন সিমন্স। তবে সেই ভুল নিয়ে পড়ে থাকতে চান না তিনি। তিনি আরও বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

1

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

2

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

3

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

4

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

5

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

6

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

7

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

8

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

9

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

10

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

11

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

12

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

13

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

14

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

15

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

16

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

17

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

18

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

19

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

20