Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেশনস লিগ শেষ স্পেনের বিশ্বকাপজয়ী তারকার

গোড়ালিতে অস্বস্তির কারণে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ফেরান তোরেস দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে নেশনস লিগের বাকি ম্যাচগুলোতে স্থলাভিষিক্ত হচ্ছেন কার্লোস এসপি। শুক্রবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এ তথ্য জানিয়েছে।

আরএফইএফ জানিয়েছে, পিএসজি-র হয়ে খেলা তোরেস তার বাম গোড়ালিতে সামান্য অস্বস্তি বোধ করছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে অনুশীলন করা সত্ত্বেও তার সেরে ওঠার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোচ লুইস দে লা ফুয়েন্তে তার জায়গায় এসপিকে দলে ডেকেছেন।

গত বৃহস্পতিবার সান মারিনোর বিপক্ষে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের ১৩-০ ব্যবধানের বিশাল জয়ে পাঁচটি গোল করা ও দুটি গোলে সহায়তা করার পুরস্কার হিসেবে রিয়াল মাদ্রিদের এই তরুণ খেলোয়াড়কে জাতীয় দলে ডাকা হলো।ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, উপসর্গগুলো থেকে যাওয়ায় ফেরান তোরেসের সেরে ওঠার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তাকে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ক্যাম্প চলাকালীন ফেডারেশনের মেডিকেল স্টাফরা পিএসজি-র সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছিলেন।

শনিবার ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ খেলার পর স্পেন ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

1

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

2

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

3

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

4

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

5

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের

6

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

7

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

8

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

9

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : আইসিটি

10

ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা

11

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

12

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

13

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

14

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

15

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

16

ফিফাকে নিয়ে ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ

17

ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে হুবহু বাজি,

18

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

19

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প

20