Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন।তবে সামনে বেশ কিছু আন্তর্জাতিক সফরের কথা মাথায় রেখে এই পেসারকে খেলার জন্য এনওসি বা অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ-এর তথ্যমতে, হাসান মাহমুদের পর শরিফুলেরও কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে তাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। বিসিবি-র ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, শরিফুলের কাজের চাপ এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোর কথা বিবেচনা করে তাকে এনওসি দেওয়া হয়নি। কারণ আগামী তিন মাসে পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে ম্যাচ রয়েছে।

তিনি আরও বলেন, শরিফুল এমন একজন খেলোয়াড় যিনি ক্রিকেটের সব ফরম্যাটেই খেলেন। তাছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিনি সবেমাত্র ফিরেছেন। তাই তাকে যদি চারটি কাউন্টি ম্যাচের জন্য এনওসি দেওয়া হয়, তবে তার শরীরের ওপর যে ধকল যাবে। তাতে আমরা শঙ্কিত, পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য তিনি হয়তো পুরোপুরি ফিট নাও থাকতে পারেন।

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, দলের ব্যবস্থাপনা পর্ষদ ও মেডিকেল বিভাগ মনে করছে, খেলার চেয়ে তার জন্য অনুশীলন করা এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকাটা বেশি জরুরি। নাফিস আরও জানান, কেন্টের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর আরেক পেসার খালেদ আহমেদকে কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়েছে।

তিনি বলেন, খালেদকে কেন্টের হয়ে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে কারণ তিনি সম্পূর্ণ ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

1

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

2

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

3

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

4

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

5

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

6

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

7

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

8

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

9

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

10

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

11

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

12

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

13

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

14

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

15

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

16

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

17

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

18

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

19

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

20