Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

ডেনমার্ক, ফিনল্যান্ডসহ ছয়টি নর্ডিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ব্যাপক প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়েছন।

ফিফার সদস্যভুক্ত ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফ্যারো দ্বীপপুঞ্জ হেলসিংকিতে একটি বৈঠক করেন। সেখানে তারা ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে তিনটি প্রধান আঞ্চলিক কনফেডারেশনের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে একটি বিরল যৌথ বিবৃতি প্রদান করে।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টের স্বত্ব বিক্রির প্রকল্প ভেস্তে যাওয়ার পর তীব্র বিরোধীতার মুখে পড়েন জিয়ান্নি ইনফান্তিনো। এসন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছে ছয়টি নর্ডিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের দেশগুলো।

এক বিবৃতিতে তারা বলেছে, ছয়টি নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়েছে এবং সংস্থার সর্বোচ্চ পর্যায়ে পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তারা উদ্বিগ্ন। নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো উয়েফা-র সঙ্গে ঐক্যবদ্ধভাবে অবস্থান করছে এবং সংস্থাটি ও এর সদস্য দেশগুলোর প্রস্তাবিত পদক্ষেপগুলোকে সমর্থন জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ফিফার কাছ থেকে এমন বাধ্যতামূলক নিশ্চয়তা চাই, ভবিষ্যতে কখনোই এই সংস্থার পরিচালনা বা প্রতিযোগিতাগুলোর মালিকানা কোনো বেসরকারি পক্ষের হাতে তুলে দেওয়া হবে না।

এর আগে শুক্রবার ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) ঘোষণা দিয়েছে, তারা আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে একজন গ্রহণযোগ্য বিকল্প প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেবে। ইনফান্তিনো বর্তমানে উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রতিনিধিত্বকারী কনকাকাফের পক্ষ থেকে পদত্যাগের চাপের মুখে রয়েছেন। ফুটবল বিশ্বের এই আঞ্চলিক শক্তিধর সংস্থাগুলো ফিফা প্রধানের বিরুদ্ধে সম্ভাব্য ‘অনাস্থা ভোট’ আয়োজনের বিষয়টি নিয়েও আলোচনা করেছে।

আগামী বছরের নির্বাচনে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদের জন্য চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের অপেক্ষায় থাকা ইনফান্তিনো চলতি সপ্তাহে ডোমিনিকান রিপাবলিকে অবস্থান করছেন এবং সেখানে তিনি ‘ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন’ -এর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কনকাকাফ-এর প্রেসিডেন্ট ভিক্টর মন্ট্যাগলিয়ানি ইনফান্তিনোকে দেশটির একটি যুব ফুটবল টুর্নামেন্ট থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন। তার যুক্তি ছিল, ইনফান্তিনোর উপস্থিতি টুর্নামেন্টটির মূল আকর্ষণকে ম্লান করে দিতে পারে।ইনফান্তিনো বলেন, সিএফইউ-এর প্রেসিডেন্টদের এই বৈঠকটি এমন এক সময়ে ও পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যখন ওই অঞ্চলে অনূর্ধ্ব-১৪ যুব টুর্নামেন্ট চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

1

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

2

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

3

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

4

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

5

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

6

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

7

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

8

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

9

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

10

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

11

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

12

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

13

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

14

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

15

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

16

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

17

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

18

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

19

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

20