Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা

জাতীয় সংসদ অধিবেশনে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুলেছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের পরই খানিকটা রসিকতা করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে রসিকতা তিনি বলেছেন, ‘আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে... নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়।’

গতকাল বুধবার জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। 

তিনি বলেন, ‘নোয়াখালী একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। এ জেলার মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশের প্রায় সব জায়গাতেই নোয়াখালীর মানুষ রয়েছেন।’

ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি, জেলাটিকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও দুই থেকে তিনটি জেলা করা সম্ভব। 

একইসঙ্গে নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।

তিনি বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও নোয়াখালীর মানুষের বড় উপস্থিতি রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে এই সংসদ সদস্য বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর লোক আছে।

ব্যারিস্টার খোকনের বক্তব্য শেষ হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।’

এরপর ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান ডেপুটি স্পিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

1

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

2

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

3

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

4

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

5

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

6

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

7

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

8

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

9

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

10

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

11

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

12

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

13

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

14

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

15

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

16

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

17

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

18

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

19

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

20