Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির


রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে।

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

গত বৃহস্পতিবার সচিব আখতার আহমেদ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা, সংসদ অধিবেশন কক্ষে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।
ইতোমধ্যে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ২৪৯ জন ভোটার রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পি

1

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

2

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক

3

ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে

4

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

5

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

6

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

7

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

8

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

9

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

10

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

11

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

12

ভুল নীতির মাশুল দিচ্ছে ইউরোপ: ইরান

13

‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ, কোথাও মার্কিন বাহিনী আশ্রয় পাবে না

14

বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার

15

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

16

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

17

স্যান্ডপেপার ইস্যুতে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের

18

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

19

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

20