Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি একটি সুন্দর বাগান গড়তে চাই, বাগানের মালী হয়ে। আর এই বাগানের ফুল দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ।

সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমির হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, একটি বাগানে যেমন গোলাপ, জবা, গন্ধরাজসহ সব ধরনের ফুল ফোটে, তেমনি আমাদের এই দুর্গাপুর। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছেন। এ অঞ্চলের উন্নয়নে যা যা করণীয়, আমি তাই করব।

তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, পাহাড়ের নিচে যারা বসবাস করেন, তারা আর নিজেদের অনগ্রসর জাতি বলতে পারবেন না। তাদের অগ্রসর জাতিতে নিয়ে আসব। শিক্ষা, দীক্ষা, কর্ম—সব ক্ষেত্রেই সমানভাবে এই পাহাড়ি অঞ্চলকে গড়ে তোলা হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, আগে ভোটের মাধ্যমে সরকার ছিল না। তাই অনেকে যা ইচ্ছা তাই করেছে। এখনো কোনো কোনো নেতাকর্মীর নামে কিছু কিছু অত্যাচার চলছে। এটি একটি নির্বাচিত সরকার। এই সরকারের দায় আছে। এসব দমন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যেহেতু দীর্ঘদিনের একটি চর্চা ছিল, সেটি পরিবর্তন করতে কিছুটা সময় লাগবে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা সবাই মিলে এগিয়ে যাব। সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলব।

তিনি বলেন, এই অঞ্চলের যে যে ধর্মের অনুসারী, তিনি যেন নির্ভিঘ্নে তার ধর্ম পালন করতে পারেন, সে জন্য আমরা সবাই সচেষ্ট থাকব।

ডেপুটি স্পিকার বলেন, আমাদের মাত্র সাত মাস সময় হয়েছে। এর মধ্যে আমরা কতখানি করতে পেরেছি, তা আপনারা বিচার করবেন। একসঙ্গে তো সব করা সম্ভব নয়। তাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সবগুলো কাজ করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রাধান্য দিয়েই আমরা বৃত্তি প্রদান করছি, যাতে কোনো জাতিগোষ্ঠীর সন্তান পিছিয়ে না থাকে।

দুর্গাপুর উপজেলার অসচ্ছল ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং অসচ্ছলদের সহায়তা প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তার চেক তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় হাজং ভাষা চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে হাজং ভাষায় প্রাক-প্রাথমিক ও নৈতিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য ‘মুলা (আমার) হাজং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

1

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

2

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

3

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

4

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

5

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

6

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

7

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী

8

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

9

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

10

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

11

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

12

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

13

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

14

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

15

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

16

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

17

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

18

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

19

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

20