Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সিঙ্গাপুরকে হারানোর সামর্থ্য আমাদের ছিল’

মালয়েশিয়ার বিপক্ষে হারের হতাশার পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয়েছে জামাল ভূঁইয়াদের। তবে দলের পারফরম্যান্সে উন্নতি দেখেছেন কোচ। তার মতে, সিঙ্গাপুরকে হারানোর সামর্থ্য ছিল বাংলাদেশের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আজ আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি দল দেখেছি। খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই আনন্দিত। আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং খেলোয়াড়রা মাঠে কী করার চেষ্টা করেছে, সেটিও আপনারা দেখেছেন।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে তা কাজে লাগানো যায়নি। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগগুলো কাজে লাগত, তাহলে হয়তো ফলাফল আমাদের পক্ষে আরও ইতিবাচক হতে পারত। সমিতের চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু সে হেড মিস করেছে।’

মালয়েশিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশ ছিলেন কোচ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে খেলোয়াড়দের লড়াইয়ে সন্তুষ্ট তিনি। তার ভাষায়, ‘আমরা ১১ জন খেলোয়াড় নিয়েই লড়েছি, আগের ম্যাচের মতো নয়। সবাই বুঝতে পেরেছে, লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

বাংলাদেশের বড় সমস্যা গোল করা বলেও মনে করেন কোচ। তার মতে, দলে এখনও এমন কোনো নিখুঁত স্ট্রাইকার নেই, যে সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত গোল এনে দিতে পারে। তবে সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

সিঙ্গাপুরের বিপক্ষে উন্নতির অন্যতম কারণ হিসেবে বল দখলে রেখে খেলার বিষয়টি উল্লেখ করেছেন কোচ। মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত লং বল খেলার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি চাই দল বলের দখল রেখে খেলুক। দাবা খেলার মতো ফুটবলেও পরিকল্পনা করে খেলতে হয়—পরবর্তী দুই-তিন সেকেন্ডে কী হবে, সতীর্থরা কোথায় আছে, তা স্ক্যান করতে হয়।’

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। তিনি বলেন, ‘আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি। নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকেও ইতিবাচক কিছু শেখার প্রত্যাশা কোচের। তার আশা, এই অভিজ্ঞতা সাফ চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে এবং দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশকে আবারও সাফ শিরোপা জয়ের পথে এগিয়ে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

1

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

2

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

3

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

4

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

5

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

6

বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস

7

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

8

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

9

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

10

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

11

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

12

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

13

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

14

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

15

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

16

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

17

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

18

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

19

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

20