Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর রেজিস্টার্ড পোস্ট ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তুলে ধরে আইনজীবী উল্লেখ করেন, দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্য সংরক্ষিত রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘকালীন অবস্থান রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি করে।

নোটিশে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে সতর্ক করা হয় যে, কোনো দেশের সাবেক বা ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘ অবস্থান সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চরম বৈরিতা, সার্বভৌমত্বের বিপর্যয় ও ধ্বংসাত্মক সামরিক সংঘাতের সূত্রপাত ঘটায়।

উদাহরণ হিসেবে নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর সেখানে তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং ইয়েমেনে এক ভয়াবহ ও ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের সূচনা করেছিল। একইভাবে ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সেখানে তার দীর্ঘ অবস্থান ভূ-রাজনৈতিক অনুঘটক হিসেবে কাজ করে, যার ফলে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ সামরিকভাবে দখল করে নেয় এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়।

নোটিশদাতা আশঙ্কা প্রকাশ করেন যে, ইয়েমেন ও ইউক্রেনের অনুরূপ ভূ-রাজনৈতিক পরিণতি এড়াতে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈরিতা বা সশস্ত্র সংঘাত প্রতিরোধ করতে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের সার্বভৌম এখতিয়ারে ফিরিয়ে আনা অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারী সিদ্দিকীর জন্মদিন আজ, স্মরণানুষ্ঠান তিন দিন পর

1

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

2

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

3

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

4

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

5

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

6

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

7

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

8

উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবির উপাচার্য

9

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

10

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষা

11

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

12

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

13

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

14

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

15

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

16

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

17

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

18

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

19

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তুতি, জরুরি বৈঠকে মিসরের পার্লামে

20