Jahirul Hasan
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিজার আমিদি। তিনি বলেছেন, ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করাই বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় আমিদি বলেন, ইরাকের ভেতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁর বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকি প্রেসিডেন্ট বলেন, দেশটির অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আমিদি বলেন, ইরাকের সংবিধানে অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একই অবস্থান দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও সমর্থন করে।

তিনি আরও বলেন, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক এমনটা কেউ চায় না। কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে দেশটির ওপর কঠিন হয়ে পড়েছে।

হরমুজ প্রণালি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরাকি প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, এই গুরুত্বপূর্ণ নৌপথের পরিস্থিতি শুধু ইরাক নয়, পুরো বিশ্বকে প্রভাবিত করে।

আমিদি জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান সরকারের সঙ্গে বাগদাদের আলোচনা চলছে। বিষয়টিকে তিনি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

1

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি

2

ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

3

জাপানে পণ্যের দাম বাড়াতে ভয় পাচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান

4

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

5

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

6

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

7

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

8

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

9

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

10

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায়

11

যেকোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকবেন নেতানিয়াহু!

12

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

13

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

14

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

15

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

16

‘অভিষেক-ইশান-সূর্যবংশীর প্রতিভার প্রতি অবিচার করছে ভারত’

17

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

18

আইএল টি-টোয়েন্টি খেলতে ‘মুম্বাইয়ে’ ফিরলেন পোলার্ড

19

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্

20