ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র বলেছেন: হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল মোহেব্বি মঙ্গলবার সন্ধ্যায় জোর দিয়ে বলেন: ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে উন্নত চালকবিহীন সাবমেরিন খোঁজার অভিযানের অর্থ হলো, হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না।
সরদার মোহেব্বি আরও বলেন, পারস্য উপসাগর ইরানের প্রযুক্তি জ্ঞানের অধিকারী তরুণদের সম্পত্তি।তোমরা পারস্য উপসাগরে থেকে ফিরে যাও।- পার্সটুডে