Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সামারা অঞ্চলের প্রোগ্রেস রকেট অ্যান্ড স্পেস সেন্টার, যা দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের অন্যতম প্রধান স্থাপনা এবং সামরিক মহাকাশ ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত এফপি-৫ ফ্লেমিংগো ক্রুজ মিসাইল। সামরিক সূত্র বলছে, প্রোগ্রেস সেন্টারে উৎপাদিত রকেট এবং মহাকাশযানগুলো মূলত রুশ সামরিক নজরদারি ও যোগাযোগ কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত হতো। এই হামলায় ওই কেন্দ্রটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং স্থাপনাটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়।

মহাকাশ কেন্দ্র ছাড়াও নিজনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমান ঘাঁটিতেও অতিরিক্ত হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, এই বিমান ঘাঁটিটি মিগ-৩১কে ফাইটার জেট পরিচালনার কাজে ব্যবহার করা হতো, যা ইউক্রেনের বিভিন্ন শহরে কেএইচ-৪৭এম২ কিনঝাল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়তে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত উস্ত-লুগার একটি তেল হাসপাতালেও হামলা চালানোর দাবি করেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার যুদ্ধাস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা কমাতে এবং দেশটির অর্থনীতিকে চাপে রাখতে এই দীর্ঘপাল্লার কৌশলগত পদক্ষেপগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে কিয়েভ বিশেষ করে রাশিয়ার ভেতরের জ্বালানি খাত, তেল শোধনাগার এবং ডিপোগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে, যার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ও দখলকৃত এলাকায় ইতোমধ্যে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে।

অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে এই বড় ধরনের হামলার জবাব দিতে বসে নেই মস্কোও। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ১৫২টি ড্রোন এবং ঘাতক অস্ত্র বা কামিকাজে ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১২৪টি ড্রোন সফলভাবে ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও অন্তত ১৬টি ভিন্ন স্থানে বড় ধরনের আঘাত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সূত্র: ইউরোনিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতি

1

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

2

তুরস্কের কোচ হলেন সেরগেন ইয়ালচিন

3

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

4

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

5

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

6

পাকিস্তানে দুই বিদেশি নারীকে গণধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর নাতিস

7

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

8

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

9

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

10

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

11

‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

12

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্

13

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

14

বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্ব হতে পারে প্রধানমন্ত্রীর দেশে

15

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

16

বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখলেন হামজা, ক্ষুব্ধ কোচ যা ব

17

যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

18

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কম

19

জ্বালানির আকাশছোঁয়া দামে কম্বোডিয়ায় আটকা বিলাসবহুল প্রমোদতরি

20