Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছোড়ার সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করে ইয়েমেনের রাজধানী সানায় লাখো মানুষ বিক্ষোভ করেছেন। সমাবেশ থেকে মক্কার প্রতি সংহতি জানিয়ে সৌদি সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার কৌশল অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, ‘সশস্ত্র বাহিনীকে সমর্থন, অবরোধের জবাবে অবরোধ এবং মক্কাকে লক্ষ্যবস্তু করার মিথ্যাচার উন্মোচন’ স্লোগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মক্কার মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টার নিন্দা জানান। তারা বলেন, পবিত্র এই শহরের সুরক্ষায় ইয়েমেনের জনগণ নিজেদের জীবন ও রক্ত দিতে প্রস্তুত।

বিক্ষোভকারীরা সৌদি আরবের অভিযোগকে ‘মিথ্যা দাবি’ বলে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, মক্কার পবিত্রতা রক্ষার লড়াইয়ে ইয়েমেনের জনগণ সবসময় অগ্রভাগে ছিল। এ সময় তারা স্লোগান দেন, ‘আমরা মক্কার সুরক্ষায় রক্ত দিতে প্রস্তুত এবং এর প্রতিরক্ষায় বিন্দুমাত্র দ্বিধা করব না।’

সমাবেশে ‘ইয়েমেনি স্কলারস অ্যাসোসিয়েশন’-এর মহাসচিব শেখ তাহা আল-হাদারি একটি যৌথ বিবৃতি পাঠ করেন। এতে দীর্ঘ ১২ বছর ধরে চলা আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের অবস্থান অব্যাহত রাখার কথা বলা হয়। পাশাপাশি মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদসহ মুসলিম বিশ্বের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

সমাবেশ থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে সৌদি সামরিক পদক্ষেপের জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সৌদি আরবের অভিযোগকে ‘মারাত্মক অপরাধ ও ক্ষমার অযোগ্য মিথ্যাচার’ বলা হয়। এতে দাবি করা হয়, এই অভিযোগ ইয়েমেনি জনগণের ঐতিহাসিক পরিচিতিকে বিকৃত করার চক্রান্ত। একই সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর সেই বাণী উদ্ধৃত করা হয়, ‘ঈমান ইয়েমেনের এবং প্রজ্ঞা ইয়েমেনের।’

ইয়েমেনের নেতৃবৃন্দ ও সশস্ত্র বাহিনীর এই অভিযোগের যথাযথ জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানের তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর পাশে থাকার এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

মুসলিম বিশ্বের পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় প্রকৃত সত্যের পক্ষে অবস্থান নিতে বিশ্বের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।

সূত্র: সাবা, টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

1

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

2

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

3

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

4

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

5

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

6

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

7

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

8

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

9

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

10

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

11

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

12

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

13

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

14

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

15

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

16

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

17

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

18

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

19

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

20